শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

কার্গো ভিলেজে আগুন : ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। কমিটিকে দ্রুততম সময়ে অগ্নিকাণ্ডের সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে কমিটি গঠনের বিষয়টি জানায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে- অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীকে। আর সদস্য হিসেবে রয়েছেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব মো. রইচ উদ্দিন খান ও মো. তারেক হাসান এবং কাস্টম হাউস ঢাকার যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসান।

এ ছাড়া কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব পঙ্কজ বড়ুয়া।

উল্লেখ্য, শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আকস্মিকভাবে বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। দুপুর ২টা ৩৪ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ২৭টি ইউনিট যোগ হয়ে মোট ৩৭টি ইউনিট কাজ করে।

শেষমেশ সূত্রপাতের ৭ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com