শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

মন্ত্রীর ব্যক্তিগত সহকারীসহ বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত ৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৪০ বার

বান্দরবানে নতুন করে আরো চারজন করোনায় শনাক্ত হয়েছে। এদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির ব্যক্তিগত সহকারী, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও মন্ত্রীর গৃহপরিচালক রয়েছেন।

করোনায় আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সংস্পর্শে আসায় এরাও করোনায় আক্রান্ত হয়েছেন বলে সিভিল সার্জন ডা: অংশৈ প্রু মারমা জানিয়েছেন।

রোববার রাতে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে এলে বিষয়টি জানা যায়।

আক্রান্তরা হলেন, পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা খলিলুর রহমান সোহাগ, জেলা মহিলা আওয়ামী লীগেরে নেত্রী এমে চিং মার্মা ও গৃহকর্মী থোয়াইংচ প্রু। সোমবার সকালে তাদের বান্দরবান সদর হাসপাতালের আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে। তবে মন্ত্রীর সংস্পর্শে আসায় সন্দেহভাজন আরো বেশ কয়েকজনের নমুনা আজ নেয়া হবে বলেও সিভিল সার্জন জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত বান্দরবান জেলায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

উল্লেখ্য, শনিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা শনাক্ত হয়। পরে মন্ত্রীকে রোববার সকালে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে বান্দরবান সেনানিবাস থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিএমএইচেই চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com