শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

সেপ্টেম্বর নাগাদ ২ লাখ মার্কিনির প্রাণহানির আশঙ্কা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২৭৬ বার

করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত এখন যুক্তরাষ্ট্র। ভাইরাসের তাণ্ডবে ইতোমধ্যে দিশেহারা বিশ্বের সবচেয়ে উন্নত এ দেশের সেবা ব্যবস্থা। এর মধ্যে কৃষ্ণাঙ্গ হত্যায় হয়েছে গণবিক্ষোভ। এ পরিস্থিতির মধ্যেই আরও খারাপ ভবিষ্যতের আশঙ্কা প্রকাশ করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক বিশেষজ্ঞ।

করোনায় আগামী সেপ্টেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রে দুই লাখ মানুষের মৃত্যু হতে পারে। গতকাল বুধবার মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি বলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের প্রধান আশিষ ঝা।

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা যদি সংক্রমণ আর বাড়তে না দেই এমনকি সেটিকে স্থিতিশীল রাখি তবুও মৃত্যুর সংখ্যা দুই লাখ হতে পারে বলে আমরা ধারণা করছি।

তিনি আরও বলেন, সেপ্টেম্বর মাসের যে কোনো সময়ে এটি ঘটতে পারে। মহামারিটি সেপ্টেম্বরেও শেষ হবে না। সামনের সপ্তাহগুলো এবং মাসগুলোতে আমরা কোথায় যাচ্ছি তা নিয়ে আমি চিন্তিত। মৃত্যু নিয়তি নয়। টেস্ট সংখ্যা ও কন্টাক্ট ট্রেসিং বাড়িয়ে এবং মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলায় কড়াকড়ি করে এটিকে রোধ করা উচিত।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে, একক দেশ হিসেবে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা এক লাখ ছুয়েছে যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৬৬ হাজার ছাড়িয়ে যায়। ইতোমধ্যে দেশটিতে মারা গেছেন এক লাখ ১৫ হাজার ১৩৭ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com