রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

নেতৃত্বহীন করার ষড়যন্ত্রে হাদি, হিটলিস্টে রয়েছেন আরও অনেকে-সতর্ক করলেন আসিফ মাহমুদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার

শহীদ বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা নিবেদনের পর আজ রবিবার (১৪ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের ভবিষ্যত ও নিরাপত্তা বিষয়ে সতর্কতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আমাদের প্রাপ্তি সীমিত হলেও একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র আমরা অর্জন করেছি। এই অর্জনকে রক্ষা করতে ৫৪ বছরেও সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে।

সজীব ভূঁইয়া আরও উল্লেখ করেন, একাত্তরের পাকিস্তানি বাহিনী দেশকে নেতৃত্বহীন এবং মেধাশূন্য করার চেষ্টা করেছিল। আজ একই ধরনের হুমকি নতুন রূপে উপস্থিত হয়েছে। ২৪-এর পরাজিত শক্তি দেশের নেতৃত্বগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে, যার অংশ হিসেবে হামলার শিকার হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। পাশাপাশি, আরও অনেককে হিটলিস্টে রাখা হয়েছে।

তিনি আশ্বস্ত করেন, একাত্তরের মতো এই ষড়যন্ত্রও সফল হবে না। ‘পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো পরিকল্পনা এবারও সফল হবে না,’ বলেন সজীব ভূঁইয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com