বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

আমি ভাই বেয়াদবি বড়দের কাছ থেকে শিখছি : নোবেল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩৪০ বার

বেয়াদবি নাকি বড়দের কাছ থেকে শিখেছেন ভারতীয় জি বাংলার ‘সারেগামাপা’ রিয়েলিটি শো’র মাধ্যমে আলোচনায় আসা বাংলাদেশের ছেলে সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল! দেশের এক বেসরকারি টেলিভিশন দাবি করছে, তাদের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন নোবেল।

সম্প্রতি নিজের ‘তামাশা’ গানটির প্রচারের জন্য সমালোচিত হন নোবেল। এর চেয়ে বেশি তাকে নিয়ে সমালোচনা চলে দেশে কিংবদন্তী শিল্পীদের নাকি তিনি ‘গান শেখাবেন’- মন্তব্যের জন্য। সামাজিক মাধ্যম ফেসবুকে এমন মন্তব্য করে পোস্ট দিয়েছিলেন দেশিয় বিভিন্ন শিল্পীদের গান গেয়ে নজর কাড়া নোবেল।

এ ছাড়া গোপালগঞ্জের ছেলে নোবেল দেশিয় সঙ্গীতের ব্যাপারে মন্তব্য করায় অনেকেই বিরক্ত তার ওপর। তার আচরণকে বেয়াদবি হিসেবে উল্লেখ করেছেন সংগীত অঙ্গনের অনেকেই।

এই ‘বেয়াদবি’ আচরণের ব্যাপারে কথা বলতে গিয়েই ওই টেলিভিশনের সামনে মাইলসের ব্যান্ডের ভোকাল শাফিন আহমেদ ও ফুয়াদ আল মুক্তাদিরের নাম নিয়ে এলেন নোবল। আলাপে তিনি বলেন, ‘আমি আর কি বেয়াদবি করেছি, শাফিন ভাই তার লিজেন্ড গান প্রকাশের আগে ফুয়াদ ভাইসহ যে গালিগালাজ করলো। আমি কিন্তু তাদের থেকে হাইলাইটসে বেশি আসছি, কিন্তু আমার চেয়ে বেয়াদবি বেশি করছে উনারা। আমি ভাই বেয়াদবি বড়দের কাছ থেকে শিখছি, আমারে কিছু বইলা লাভ নাই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com