শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

সেই বাইক চালকের ঘনিষ্ঠ ২ সহযোগী আটক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির সময় যে বাইক ব্যবহার করা হয়েছে সেটির চালক আলমগীরের ২ ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। আটকরা হলেন মো. মিলন ও হাবিবুর রহমান হাবিব।

রোববার (১৪ ডিসেম্বর) ভোরে রাজধানীর অদূরে হেমায়েতপুরের জাদুর চর থেকে তাদের আটক করা হয়েছে বলে ডিএমপির একাধিক সূত্র  নিশ্চিত করেছে।

সূত্রগুলো বলছে, কিলিং মিশনে অংশ নেওয়া বাইকচালক আলমগীরের খুবই ঘনিষ্ঠ সহযোগী এ দুজন। ঘটনার দিন আলমগীর ও আটক দুজনের মধ্যে সব মিলিয়ে শতাধীকবার ফোনে কথা হয়েছে।

সূত্রমতে, বাইকচালক আলমগীরের ফোন থেকে মিলনের ফোনে ৭৪ বার যোগাযোগের তথ্য মিলেছে ৷ অপরদিকে হাবিবের ফোনে আলমগীরের ফোনে যোগাযোগ হয়েছে ৫২ বার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com