শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ট্রাম্পকে আবার বাঙ্কারে ঢুকতে বললেন সিয়েটলের মেয়র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩৭০ বার

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে উদ্ভূত আন্দোলন নিয়ে একের পর এক উত্তেজক মন্তব্য করার রীতিমতো সমালোচিত হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই সিয়াটল শহরের মেয়র জেনি ডারকানের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প। এই বাকযুদ্ধের এক পর্যায়ে ট্রাম্পকে মুখ বন্ধ রেখে হোয়াইট হাউসের বাঙ্কারে ঢুকতে বলেছেন জেনি ডারকান।

গতকাল বৃহস্পতিবার এক টুইট বার্তায় মেয়র জেনি ডারকান এমনটা বলেছেন বলে সংবাদ প্রকাশ করেছে কাতারের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা।

সিয়াটল শহরে আন্দোলনকারীদের দমন করতে সেখানে হস্তপেক্ষ করার হুঁশিয়ারি দিয়ে টুইট করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই টুইটে আন্দোলনকারীদের তিনি ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেছেন। ট্রাম্পের এমন টুইটের জবাবেই জেনি ডারকান এ পাল্টা টুইট করেছেন।

সিয়াটল মেয়র টুইটে লিখেছেন, ‘আমাদের নিরাপদে থাকতে দিন। আপনি বাঙ্কারে যান।’

তবে জেনি ডারকান ছাড়াও ট্রাম্পকে টুইটের জবাব দিয়েছেন ওয়াশিংটন রাজ্যের গভর্নর জয় ইনসলে। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি টুইটারে লিখেছেন, তিনি (ট্রাম্প) শাসক হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। তার উচিত ওয়াশিংটন রাজ্য নিয়ে কথা না বলা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com