সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার সঙ্গে শেষ দেখার স্মৃতিচারণ করলেন ড. ইউনূস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শোকবার্তা জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, ‘ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতিসংঘ গভীরভাবে মর্মাহত। এই শোকাবহ মুহূর্তে জাতিসংঘ তার পরিবার, স্বজন ও ঘনিষ্ঠজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’ একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে সংস্থাটি।

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। ইইউয়ের শোকবার্তায় বলা হয়, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অগ্রদূত খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বার্তা দিয়েছে চীন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে তার মৃত্যুর সংবাদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com