শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু আজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) থেকে এসব আপিল নিষ্পত্তির শুনানি শুরু হচ্ছে।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই শুনানি।

কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম দিন শনিবার (১০ জানুয়ারি) ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি হবে। এরপর রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিল শুনানির তারিখ ও সময়সূচি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

এর আগে গতকাল শুক্রবার শেষ দিনে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিলের জন্য নির্বাচন কমিশনে উপস্থিত হন আবেদনকারীরা।

এখন পর্যন্ত কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই স্বতন্ত্র প্রার্থীরা আপিল করেছেন। এক শতাংশ সমর্থন পূরণে ব্যর্থতা ও স্বাক্ষরের গড়মিলের কারণে অনেকের প্রার্থিতা বাতিল হয়। এছাড়া ঋণখেলাপি এবং অসম্পূর্ণ মনোনয়নপত্রের কারণেও প্রার্থিতা বাতিল করা হয়েছে।

এসব ত্রুটি সংশোধনের জন্য আবেদনকারীদের সুযোগ দেওয়া হয়েছিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি এবং নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com