শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে একটি গণমাধ্যমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) জানান, চাঁদা না পাওয়ায় দুর্বৃত্তরা নির্বাচনী অফিস লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনি অফিসে গুলির ঘটনাটি রাজনৈতিক নয় এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তিনি দাবি করেন, এটি সম্পূর্ণভাবে চাঁদাবাজি সংক্রান্ত ঘটনা।

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com