শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

অক্সফোর্ডের ভ্যাকসিন পেতে ৪ ইউরোপীয় দেশের চুক্তি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩৩৭ বার

অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের জন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করেছে ইউরোপের ইনক্লুসিভ ভ্যাকসিন অয়ালায়েন্স (আইভিএ)। ভ্যাকসিন পেতে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসের গঠিত জোটের নামই আইভিএ। প্রাথমিকভাবে ৪০০ মিলিয়ন ডোজ সরবারাহের চুক্তি করা হয়েছে।

গতকাল শনিবার এ চুক্তি সম্পাদিত হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। চুক্তি অনুযায়ী, এ টিকা ইউরোপে সরবরাহের কাজে সহায়তা দেবে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস। ২০২০ সালের শেষ নাগাদ ভ্যাকসিন সরবারাহ শুরু হবে।

এর আগে করোনা মহামারির এই সময়ে কোনো ধরনের মুনাফা ছাড়াই অক্সফোর্ডের এ টিকা সরবরাহের অঙ্গীকার করে অ্যাস্ট্রাজেনেকা।

শনিবার জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আস্ট্রাজেনেকা-র সম্ভাবনাময় এ টিকা বর্তমানে পরীক্ষামূলক ধাপে রয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত সবকটি দেশ এই টিকা কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে। টিকার ডোজ প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে জনসংখ্যা অনুযায়ী দেশগুলোতে এটি বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com