শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সংসদ নির্বাচনে ইসির দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে এ রোডম্যাপ প্রকাশ করা হয়।

প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি সকল ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। ২৮ জানুয়ারি আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বিশেষ সভা, ১ ফেব্রুয়ারি আইন-শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ এবং ২-৩ ফেব্রুয়ারি ব্যালট ও নির্বাচনি সামগ্রী মাঠ পর্যায়ে পাঠাবে ইসি।
রোডম্যাপে ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার নির্দেশনাও রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ এর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তবর্তী সরকার গঠিত হয়। অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহন করে এক বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করে।

এর ধারাবাহিককতায় তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com