ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিয়ে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলাতে বাধ্য করানো যাবে না। এর আগেও উদাহরণ আছে যে, পাকিস্তানের দাবির মুখে ভেন্যু পরিবর্তন করেছে আইসিসি।
এদিকে ক্রীড়া উপদেষ্টা এটাও বলেছেন, বাংলাদেশের বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেয়া হচ্ছে এমন কোনো তথ্য পাননি তিনি।
এ জাতীয় আরো খবর..