রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছর জেল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বার

দক্ষিণ কোরিয়ার একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের ২০২৪ সালের ডিসেম্বরে জারি করা সামরিক আইন-সংক্রান্ত ঘটনায় ‘বিদ্রোহমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা’সহ একাধিক অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। গতকাল বুধবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট রায়ে বলেন, সামরিক আইন জারিতে কার্যকর ভূমিকা রেখেছিলেন।

রায়ে বিচারক বলেন, আসামি একজন প্রধানমন্ত্রী ছিলেন। যিনি পরোক্ষভাবে গণতান্ত্রিক বৈধতা ও দায়িত্ব পেয়েছিলেন। তবু তিনি বিষয়টি উপেক্ষা করার পথ বেছে নেন এবং ৩ ডিসেম্বরের বিদ্রোহে একজন সদস্য হিসেবে অংশ নেন। তিনি আরও বলেন, আসামির কর্মকাণ্ডের ফলে দক্ষিণ কোরিয়া এমন এক অন্ধকার অতীতে ফিরে যাওয়ার ঝুঁকিতে পড়েছিল, যখন জনগণের মৌলিক অধিকার ও উদার গণতান্ত্রিক ব্যবস্থা লঙ্ঘিত হয়েছিল।

নিম্ন আদালত হানকে সংশ্লিষ্ট অন্যান্য অভিযোগেও দোষী সাব্যস্ত করেছেন, যার মধ্যে রয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং ভুয়া সরকারি নথি তৈরির অভিযোগ। রায় ঘোষণার পরই আদালত তাকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com