শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নাটোরে কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার

নাটোরের সিংড়ায় কলেজ শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকার নিজ বাড়ির কাছে তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত রেজাউল সিংড়ার কামারপাড়া সাবেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে বেশ কয়েকটি মোটরসাইকেলযোগে কয়েকজন সন্ত্রাসীরা রেজাউল করিমের বাড়ির সামনে এসে তাকে ডাক দেয়। তিনি বাড়ির বাইরে বের হলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) ইফতেখায়ের আলম জানান, সিংড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা এক বাড়িতে আগুন দিলে পুড়ে এক বৃদ্ধা মা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com