শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

মাদুর পেতে আজ থিম সং লঞ্চ করবে এনসিপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার (২৪ জানুয়ারি) থিম সং লঞ্চ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর শাহবাগে (শহীদ হাদি চত্বর) জাতীয় জাদুঘরের সামনে মাদুর পেতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গত শুক্রবার রাতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, শনিবার বিকেল ৫টায় দলটির এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এদিকে, ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে ভোট চাইতে ১২ দিনব্যাপী নির্বাচনী পদযাত্রা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। পাশাপাশি ‘১০-দলীয় ঐক্যের’ প্রার্থী ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাবেন দলটির নেতারা।
আগামীকাল রবিবার চট্টগ্রাম থেকে এ পদযাত্রা শুরু হবে। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ জেলায় ঘুরবেন তারা। কর্মসূচি শেষ হবে ঢাকায় এসে। এজন্য ২৩৮টি আসনে দলীয় প্রতিনিধির নাম ঘোষণা করেছে এনসিপি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com