মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

কঙ্গোতে খনি ধসে নারী-শিশুসহ দুই শতাধিক প্রাণহানি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ বার

কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) রুবায়া কোলটান খনি ধসে ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদসংস্থা আল জাজিরার প্রতিবেদনে বলে হয়, গতকাল শুক্রবার সংশ্লিষ্ট প্রদেশের বিদ্রোহী-নিযুক্ত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুয়িসা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গত বুধবার এই খনি ধসের ঘটনা ঘটে। তবে, গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা না গেলেও প্রাদেশিক প্রশাসনের এক উপদেষ্টা জানিয়েছেন, নিশ্চিত মৃতের সংখ্যা অন্তত ২২৭ জন। এছাড়া নিহতদের মধ্যে খনি শ্রমিক ছাড়াও শিশু ও বাজারে কাজ করা নারীরাও রয়েছেন। অনেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, রুবায়া খনি থেকে বিশ্বের প্রায় ১৫ শতাংশ কোলটান সরবরাহ করা হয়। এই খনিজ থেকে ট্যান্টালাম তৈরি করা হয়, যা মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশ প্রযুক্তি এবং গ্যাস টারবাইন তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। খনিটিতে স্থানীয় মানুষ প্রতিদিন কয়েক ডলারের বিনিময়ে খনন কাজ করেন।

২০২৪ সাল থেকে খনিটি এম-২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

জাতিসংঘের অভিযোগ, এম-২৩ এই খনির সম্পদ লুট করে তাদের বিদ্রোহী তৎপরতার অর্থ জোগাচ্ছে, যা প্রতিবেশী রুয়ান্ডার সরকারের সমর্থনে পরিচালিত। তবে, রুয়ান্ডা এই অভিযোগ অস্বীকার করেছে।

এর আগে গত বছর ভারী অস্ত্রধারী এম-২৩ বিদ্রোহীরা আকস্মিক অভিযানে পূর্ব কঙ্গোর আরও বিস্তীর্ণ খনিজসমৃদ্ধ এলাকা দখল করে নেয়। এই বিদ্রোহী গোষ্ঠী রাজধানী কিনশাসার সরকার উৎখাত এবং কঙ্গোর তুতসি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে লড়াই করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com