শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

বাংলাদেশি পাসপোর্টধারীদের প্রবেশে কঠোর হচ্ছে সিঙ্গাপুর ইমিগ্রেশন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৪১৯ বার

বাংলাদেশি পাসপোর্টধারীদের সিঙ্গাপুরে প্রবেশের ক্ষেত্রে কঠোর হচ্ছে দেশটির ইমিগ্রেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্প্রতি সিঙ্গাপুরে ভ্রমণ করা এক নাগরিক করোনাভাইরাস পজিটিভ হিসেবে রেকর্ডভুক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, গতকাল রোববার সিঙ্গাপুরে বাংলাদেশি পাসপোর্টধারী একজন ব্যক্তির শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে, যিনি স্বাভাবিক স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১০ জুন বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে এসেছিলেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) জানায়, সিঙ্গাপুরের ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের আগে তার স্বাস্থ্য পরীক্ষা ডিক্লারেশন ফর্মে বাংলাদেশে পরীক্ষাকৃত করোনাভাইরাসের রিপোর্ট নেগেটিভ দেখিয়েছিলেন। এই রিপোর্টের ভিত্তিতে সিঙ্গাপুর ইমিগ্রেশন অথরিটি বাংলাদেশি পাসপোর্টধারী এই ব্যক্তিকে সিঙ্গাপুরে প্রবেশ করার অনুমতি প্রদান করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) আরও জানায়, সিঙ্গাপুরের বর্তমান আইন অনুযায়ী বহির্বিশ্ব থেকে আসা এই ব্যক্তিকে সিঙ্গাপুরে আসার পরে স্টে-হোম নোটিশে রাখা হয়েছিল এবং কেবলমাত্র ডাক্তারের পরামর্শ ও ফলোআপের জন্য তাকে তার আবাসস্থল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।

সিঙ্গাপুরে আসার পরে ওই ব্যক্তির বাধ্যতামূলক কোভিড-১৯ পরীক্ষা করা হলে, গত ১৩ জুন তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। ফলে তার সংস্পর্শে থাকা সকল ব্যক্তিদের আলাদা রাখা হয়েছে এবং আক্রান্ত ব্যক্তির সকল তথ্যাদি অনুসন্ধানের ব্যবস্থা করেছে বলেও জানায় সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়।

এই ব্যাপারে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আক্রান্ত বাংলাদেশি পাসপোর্টধারী এই ব্যক্তির সম্পর্কে যেকোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com