সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ বার

ভেনেজুয়েলার তেল বিক্রির প্রথম ধাপ থেকে প্রাপ্ত পুরো ৫০ কোটি মার্কিন ডলার দেশটির সরকারের কাছে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সর্বশেষ ২০ কোটি ডলার সম্প্রতি ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে তেল বিক্রির প্রথম পর্যায়ের পুরো অর্থ দেশটিকে ফেরত দেওয়া সম্পন্ন হলো।

মার্কিন কর্মকর্তা বলেন, ভেনেজুয়েলা আনুষ্ঠানিকভাবে প্রথম তেল বিক্রি থেকে প্রাপ্ত সম্পূর্ণ ৫০ কোটি ডলার গ্রহণ করেছে। এই অর্থ যুক্তরাষ্ট্র সরকারের বিবেচনায় ‘ভেনেজুয়েলার জনগণের কল্যাণে’ ব্যয় করা হবে।

গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভেনেজুয়েলার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল একটি স্বল্পমেয়াদি উদ্যোগ। এর উদ্দেশ্য ছিল দেশটির স্থিতিশীলতা বজায় রাখা, সরকার পরিচালনা সচল রাখা এবং সাধারণ জনগণকে সহায়তা করা।

তিনি বলেন, মূলত আমরা ভেনেজুয়েলাকে তাদের নিজস্ব তেল ব্যবহার করে আয় করার সুযোগ দিয়েছি। এতে করে শিক্ষক, দমকলকর্মী ও পুলিশদের বেতন দেওয়া যায় এবং রাষ্ট্র পরিচালনার মৌলিক কার্যক্রম চালু রাখা সম্ভব হবে। ফলে পুরো ব্যবস্থা ভেঙে পড়বে না।

মার্কিন কর্মকর্তারা জানান, এই অর্থ কাতারে রাখা হয়েছিল এবং সেটিকে একটি ‘অস্থায়ী ও স্বল্পমেয়াদি তহবিল’ হিসেবে ব্যবহার করা হয়েছিল। ভেনেজুয়েলা সরকার যাতে প্রয়োজনীয় অর্থ পেতে পারে সেজন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তারা জানান, ভবিষ্যতে ভেনেজুয়েলার তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ যুক্তরাষ্ট্রে অবস্থিত একটি তহবিলে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। সেখান থেকে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী ভেনেজুয়েলা সরকার ও তাদের বিভিন্ন সংস্থার ব্যয় মেটানোর অনুমোদন দেওয়া হবে।

উল্লেখ্য, গত মাসে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে হওয়া এক চুক্তির অংশ হিসেবেই এই তেল বিক্রির ব্যবস্থা করা হয়। ওই চুক্তিটি হয় ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com