শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রে দ্রুত বাড়ছে সংক্রমণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩৩৬ বার

সপ্তাহ দুয়েক ধরেই বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। জর্জ ফ্লয়েড হত্যাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে দেশটি। এই ঘটনায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছিলেন অনেক বিশেষজ্ঞ। এখন সেই সতর্ক বার্তা সত্যি হচ্ছে। দেশটিতে আবারও করোনা সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২১ লাখ ৬২ হাজারের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে, যা যেকোনো দেশের তুলনায় অনেক বেশি। এ ছাড়াও মৃত্যুর সংখ্যাও বেশি যুক্তরাষ্ট্রে। এই সংখ্যা এখন ১ লাখ ১৭ হাজার ৮৫৩ জন।

বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে, রোববার রোগী শনাক্তে সর্বোচ্চ রেকর্ড গড়েছে ফ্লোরিডা, টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য।

টানা চতুর্থ দিন সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড হয়েছে আলাবামায়। আলাস্কা, অ্যারিজোনা, আরাকানসাস, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলিনা, ওকলাহোমা, সাউথ ক্যারোলিনাও টানা তিনদিন নতুন রোগী শনাক্তের রেকর্ড গড়েছে।
আগে থেকেই যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের হটস্পট ছিল লুইজিয়ানা। সেখানে আবারও একদিনে ১ হাজার ২০০ বেশি রোগী শনাক্ত হয়েছে।

এদিন যুক্তরাষ্ট্রে মোট রোগী শনাক্ত হয়েছে ২৫ হাজারেরও বেশি। সংক্রমণের হার আবারও বাড়তে শুরু করায় সেখানে নিষেধাজ্ঞা তুলে ব্যবসা-বাণিজ্য ফের চালু হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com