শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি সরকার গঠন করতে পারে, তবে এই দলের নেতৃত্বাধীন জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

আজ রোববার সকালে বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ঢাকা-১১ আসনের ভোটারদের উদ্দেশে আয়োজিত জনসভায় তিনি এই ঘোষণা দেন। এর আগে সেখানে হাজির হয়ে শুরুতেই নাহিদ ইসলামের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান।

পরে জামায়াত আমির বলেন, ‘নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে। তাই মায়ের কাছে মাসির গল্প করব না। সরকার গঠন করতে পারলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবেই আপনারা দেখবেন, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘১২ তারিখ বিজয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে। নাহিদদের বিমানের সামনে ককপিটে রেখে পেছনে থাকবে জোটের নেতারা। জামায়াত জোট কোনো ভুলভাল আশ্বাস দেবে না। যা আছে তাই দিয়ে দেশ গড়বে।’

নাহিদ ইসলামের সমর্থনে জনসভায় তিনি আরও বলেন, ‘১২ ফেব্রুয়ারি জনগণ আধিপত্যবাদের গোলামকে লাল কার্ড দেখাবে। বিএনপির নাটে-ঘাটে সব কার্ড ভুয়া। এই কার্ডকে ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে।’

৪৭ ও ৭১-এ জাতির আকাঙক্ষা পূরণ হয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘২৪–এ সাধারণ দাবিকে দমন করতে গিয়ে জুলাই–আগস্ট ঘটে। ৫ আগস্ট আওয়ামী জাহেলিয়াত থেকে জাতি মুক্তি পায়। কিন্তু ৬ আগস্ট থেকে জাতির ওপর আরেক জালেম চড়াও হয়েছে।’

১৭ বছর ধরে পলাতক থাকা ব্যক্তিরা এখন মামলা বাণিজ্যে জড়িয়েছে বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেন, ‘ভিক্ষুকদের কাছ থেকেও চাঁদা আদায় করা হচ্ছে। যারা ৫৯ জন ব্যাংক ডাকাতকে মনোনয়ন দিয়েছে, তারা যখন দুর্নীতিবিরোধী কথা বলে, তখন সেটি হাস্যকর হয়ে ওঠে।’

জনসভায় জামায়াত আমিরের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১০ দলীয় জোটের অন্যান্য নেতারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com