বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

ইসলামী আন্দোলনের প্রার্থীকে খতিব পদ থেকে অব্যাহতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে অংশ নেওয়া মুফতি মো. শামছুদ্দোহাকে খতিবের পদ থেকে অব্যাহতি দিয়েছে সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে চাকরিচ্যুতির চিঠি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ঘটনাটি ঘিরে ধর্মীয় অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মসজিদ পরিচালনা কমিটির জারি করা অব্যাহতি পত্রে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে তিনি মসজিদের পরিচালনা নীতিমালা এবং সরকারি মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করেছেন। তাই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সিদ্ধান্তটি ১৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

জানা গেছে, তিনি প্রায় এক যুগ ধরে ঢাকার ধানমন্ডির সাইন্সল্যাব কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ছিলেন তিনি।

অন্যদিকে, নিজের পোস্টে মুফতি শামছুদ্দোহা আশরাফী দাবি করেন, নির্বাচনে অংশ নেওয়া তার ব্যক্তিগত, ধর্মীয় ও সাংবিধানিক অধিকার। নিয়মতান্ত্রিকভাবে ছুটি নিয়েই তিনি প্রচারণায় অংশ নিয়েছেন বলেও উল্লেখ করেন। নির্বাচনকে অজুহাত হিসেবে দেখিয়ে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণেও পূর্বে তাকে এবং আরেক আলেম আরিফ বিন হাবিবকে অব্যাহতি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com