বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

এমপি শপথ নিলেও ‘সংস্কার পরিষদ’ প্রত্যাখ্যান করলেন ইশরাক ও রুমিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ বার

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভিন্ন এক রাজনৈতিক অবস্থানের জানান দিলেন বিএনপি নেতা ও ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত ইশরাক হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে নির্বাচিত রুমিন ফারহানা। তারা সাধারণ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। অন্যদিকে, বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যরা ‘সংসদ সদস্য’ এবং ‘সংস্কার পরিষদ’—এই দুটো শপথই গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ বাক্য পাঠ করেন।

শপথ অনুষ্ঠানে ইশরাক হোসেন এবং রুমিন ফারহানা জামায়াত সদস্যদের সাথেই নির্ধারিত কক্ষে প্রবেশ করেন। তবে সিইসি যখন শপথ পাঠ শুরু করেন, তখন তারা কেবল সাধারণ সংসদ সদস্যের জন্য নির্ধারিত সাদা ফরমটিতে স্বাক্ষর করেন। নীল রঙের ‘সংবিধান সংস্কার পরিষদ’ ফরমটিতে স্বাক্ষর না করেই তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

তাদের এই অবস্থান বিএনপির সিনিয়র নেতা সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের সাথে সংগতিপূর্ণ বলে মনে করা হচ্ছে। সকালে  সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, সংবিধান সংস্কার পরিষদ এখনো সাংবিধানিকভাবে বৈধ নয় এবং এটি তৃতীয় তফসিলে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত এর শপথ অর্থহীন।

সালাহউদ্দিন আহমদের এই বক্তব্যের পরপরই কিছুটা কঠোর অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বৈঠকে সিদ্ধান্ত পরিবর্তন করে জামায়াত। দলটির নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আগে জানিয়েছিলেন, সংস্কার পরিষদ ছাড়া শপথ তারা নেবেন না। তবে বেলা ১১টার দিকে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর জামায়াতের নির্বাচিত সকল সদস্য ‘সংসদ সদস্য’ এবং ‘সংবিধান সংস্কার পরিষদ’—দুটো শপথই গ্রহণ করার ব্যাপারে একমত হন।

জামায়াত নেতাদের মতে, রাষ্ট্র সংস্কারের কাজকে আইনি গতি দিতে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই তারা এই সম্মিলিত শপথের পথ বেছে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com