শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

প্রশান্ত মহাসাগরে ৩ মার্কিন রণতরী; তীব্র প্রতিক্রিয়া চীনের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩১৭ বার

প্রশান্ত মহাসাগরে একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছে তিন মার্কিন যুদ্ধজাহাজ। গত কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ মহড়ার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ জানিয়েছে চীন।

বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই অঞ্চলে রাষ্ট্রীয় স্বার্থ লঙ্ঘিত হতে দেখলে দেশটি চুপ থাকবে না। কাজেই আমেরিকার এমন কোনো ধরনের উসকানি দেয়া উচিত হবে না যা আঞ্চলিক শান্তি বিঘ্নিত করতে পারে।

মার্কিন রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান এবং ইউএসএস থিওডর রুজভেল্ট পশ্চিম প্রশান্ত মহাসাগরে আমেরিকার ক্ষমতার দম্ভ ছড়াচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আর ইউএসএএস নিমিট্স মহড়া দিচ্ছে পূর্ব প্রশান্ত মহাসাগরে। প্রতিটি জাহাজে ৬০ টির বেশি যুদ্ধবিমান মোতায়েন রয়েছে বলে মার্কিন নৌবাহিনী জানিয়েছে।

২০১৭ সালের পর আমেরিকার পক্ষ থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এটিই সবচেয়ে বড় মহড়া। ২০১৭ সালে উত্তর কোরিয়া পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর ওয়াশিংটন-পিয়ংইয়ং উত্তেজনার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করেছিল।
সূত্র : পার্স টুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com