শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

অভিনেতা আলভীর স্ত্রী ইকরার রহস্যজনক মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আর নেই, রহস্যজনক মৃত্যু হয়েছে তার। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার। তারা ইকরার মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় বলেন, ‘আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।’

তবে কেন ইকরা আত্মহত্যা করেছেন সেই বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

অভিনেতা বর্তমানে নেপালে আছেন। সেখান থেকে তিনি একটি গণমাধ্যমকে জানান, কথা বলার মতো অবস্থায় তিনি এখন নেই।

ইকরার চাচা বিপু খান বলেন, ‘ঘটনাটি সম্পর্কে শুনেছি। আমি ময়মনসিংহের ভালুকায় আছি। সেখান থেকে পরিবারের সবাই ঢাকার উদ্দেশে রওনা হচ্ছি।’

জানা গেছে, আলভী ঈদের একটি নাটকের জন্য বর্তমানে নেপালে অবস্থান করছেন। সেখানে তিনি অংশ নিয়েছেন ‘দেখা হলো নেপালে’ শিরোনামের একটি নাটকের শুটিংয়ে।

২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে স্ত্রী ইকরাকে বিয়ে করেন আলভী। এরই মধ্যে তাদের ভালোবাসার সংসার ১৫ বছর পার করেছে। তাদের সংসারে রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com