বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

খামেনি হত্যাকাণ্ডে পাকিস্তানজুড়ে সহিংসতা, নিহত ২৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৫ বার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার খবর নিশ্চিত হওয়ার পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সহিংসতায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের সামনে সংঘর্ষে ১০ জন নিহত হন। বিক্ষোভকারীরা সেখানে জড়ো হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। একটি যানবাহনে আগুন দেওয়া হয় এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। হাসপাতাল সূত্র জানায়, সংঘর্ষে ৯৬ জন আহত হয়েছেন।

উত্তরের শহর স্কারদুতে সহিংসতায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। সেখানে জাতিসংঘের একটি কার্যালয়ে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

রাজধানী ইসলামাবাদেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হাজারো মানুষ রেড জোনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সেখানে দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

লাহোর ও পেশোয়ারেও বিক্ষোভ হয়। লাহোরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের বাইরে শত শত মানুষ জড়ো হন। পেশোয়ার প্রেস ক্লাবের সামনেও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরিস্থিতির অবনতি হওয়ায় পাঞ্জাব সরকার ও ইসলামাবাদ প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। জনসমাবেশ, মিছিল ও বিক্ষোভে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com