বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ইসলামী আন্দোলনের কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮ বার

পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী মো. ইদ্রিসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

বিবৃতিতে তিনি বলেছেন, ‘পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী মো. ইদ্রিসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার যে ঘটনা ঘটেছে, তা আমাদেরকে আওয়ামী ফ্যাসিবাদের বিভীষিকার কথা স্বরণ করিয়ে দিয়েছে।’

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে পাখিমারা বাজারে যুবদলের অফিসে জহিরুল ইসলামের নেতৃত্বে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে মো. ইদ্রিসকে নির্মমভাবে পেটায় যুবদলের মাস্তানরা। তারই প্রতিক্রিয়ায় মো. ইদ্রিসের মৃত্যু ঘটেছে।’

এই ঘটনা আবরার ফাহাদের ঘটনার ভয়াবহতাকে আবারও পুনরাবৃত্তি করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত জহিরুল ইসলামকে আইনের আওতায় নিতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে দলটির যুগ্ম মহাসচিব বলেন, ‘বিএনপি নেতৃবৃন্দকে আহ্বান করবো, দলের মধ্যে থাকা খুনি, মাস্তান ও বর্ববদের প্রতিহত করুন। এদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নিন। অন্যথায় বিএনপিকেও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হতে পারে।’

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, ‘আমরা রাজনৈতিক ও আইনিভাবে এই নির্মমতার মোকাবিলা করব। বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবেই আর ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com