

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সকলকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ফেনী শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কের একটি রেস্টুরেন্টে জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ফেনীতে আমরা জুলাই পদযাত্রায় যেতে পারিনি। ইনশাআল্লাহ ঈদের পর সাংগঠনিক সফরে ফেনী যাব। এসময় সংগঠনের কাজ চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
ফেনী জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুহাইমিন তাজিম।