

বর্তমান সরকার সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে শুরু হওয়া তিন জনকে রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া স্থগিত করেছে। তারা হলেন-লামিয়া মোর্শেদ, ড. নিয়াজ আহমেদ খান ও সেলিম উদ্দিন। ফলে আপাতত আর তাদের রাষ্ট্রদূত করা হচ্ছে না।
লামিয়া মোর্শেদ সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ সহযোগী ও এসডিজি-বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক। ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং সেলিম উদ্দিন সাবেক সচিব।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, আগের সরকারের মতো রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনা বর্তমান সরকারের নেই।