বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

এবার সুশান্তকে অনুসরণ করে আত্মহত্যা করলেন তরুণী!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৩৪৪ বার

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মতোই এবার ঝুলন্ত লাশ পাওয়া গেলে ভারতীয় এক তরুণীর। গতকাল বৃহস্পতিবার দুপুরে হুগলি জেলার উত্তরপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনে বলা হয়েছে, উত্তরপাড়ার ঘড়িবাড়ি আবাসনে থাকতেন ৩২ বছরের ওই তরুণী। নাম অরুন্ধতী দাস। আইটি সেক্টরে চাকরি করতেন তিনি। লকডাউনে চাকরিও চলে গিয়েছিল। তা নিয়ে মানসিক হতাশায়ও ভুগছিলেন। এরই মধ্যে ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর পান তিনি।

গত ১৬ জুন সুশান্তকে নিয়ে একটি পোস্টে লেখেন, ‘তুমি রবে নীরবে’। হয়তো অভিনেতার মৃত্যু তাকে ভেতর থেকে নাড়া দিয়ে গিয়েছিল।

বৃহস্পতিবার বাড়িতে মাংস রান্না করে অরুন্ধতী গোসল করতে যান। কিন্তু অনেকটা সময় কেটে গেলেও তিনি বাথরুম থেকে বের হননি। ডাকাডাকি করেও কোনো লাভ হয়নি। দরজা ভেঙে দেখা যায় গোসলখানায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

শুধু পেশাগত জীবন নয়, অরুন্ধতীর ব্যক্তিগত জীবনও সুখের ছিল না। বছর চারেক আগে বিয়ে হয় তার। কিন্তু দুই বছরের বেশি সংসার করতে পারেননি। বছর দুই আগে বিচ্ছেদ হয় তার।

এ ছাড়া লকডাউনে কাজ হারানোর হতাশা তিনি নিতে পারেননি। যদিও হতাশায় একেবারে চুপচাপ হয়ে যাননি। বৃহস্পতিবার সকালে মায়ের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয় তার। তিনিও মেয়ের আচরণে অন্য রকম কিছু লক্ষ্য করেননি।

কেন অরুন্ধতী আত্মহত্যা করলেন-তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ওই তরুণীর ময়নাতদন্ত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com