রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার

দেশে আগামী দুই মাসের পেট্রোল ও অকটেন মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

তিনি বলেন, এই মুহূর্তে দেশে জ্বালানি তেলের সংকট নেই। পেট্রল ও অকটেনে আগামী দুই মাসে কোনো সংকট হবে না। বর্তমানে দেশে ১ লাখ ৪৩ হাজার মেট্রিক টন ডিজেল, অকটেন ৯ হাজার ৫৬৯ মেট্রিক টন ও পেট্রল ১৬ হাজার ৮১২ মেট্রিক টন মজুত আছে। এ পর্যন্ত সারা দেশে ৭ হাজার ৩৪২টি অভিযানে অবৈধভাবে মজুত করা ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে জ্বালানি বিভাগ। মনির হোসেন চৌধুরী বলেন, মজুত ও অতিরিক্ত কেনার প্রবণতা পরিবর্তন না হলে সমস্যার সমাধান হবে না।

জ্বালানি সরবরাহ পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, একটি অপরিশোধিত তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের অপেক্ষায় রয়েছে। আরেকটি জাহাজ আগামী ১৮ এপ্রিল রওনা হবে এবং তৃতীয় একটি জাহাজের বিষয়ে আলোচনা চলছে।

এ ছাড়া সারাদেশে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার তেল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলেও দীর্ঘমেয়াদে জ্বালানি মজুত বাড়ানো প্রয়োজন উল্লেখ করে মনির চৌধুরী বলেন, কমপক্ষে তিন মাসের জ্বালানি মজুত রাখার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com