মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

সোসাইটির নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যারা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ০ বার

বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে ঘিরে নড়েচড়ে উঠছে কমিউনিটি। সংবিধান অনুসারে আগামী অক্টোবরে এ নির্বাচন হবার সম্ভাবনা। ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে।সম্ভাব্য প্রার্থীরা ভোটার সংগ্রহ করতে মাঠে নেমেছেন। এবারের নির্বাচনের উল্লেখযোগ্য দিক হলো নির্বাচিত কমিটি ৩ বছরের মেয়াদে কাজ করবেন। এতদিন ছিল ২ বছরের কমিটি।

বর্তমান কমিটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সহ অধিকাংশ সদস্য নির্বাচনে অংশ নেবেন বলে শোনা যাচ্ছে। ২ বা ১ জন বর্তমান কমিটি থেকে নির্বাচন নাও করতে পারেন। সভাপতি পদে ৩ জনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও সাবেক ট্রাস্টি বোর্ড সদস্য ওয়াসি চৌধুরী। একটি বিষয় লক্ষণীয়, এই ৩ জন প্রার্থীই বৃহত্তর সিলেটের বাসিন্দা। আতাউর রহমান সেলিম নির্বাচন করবেন এমন কথা প্রতিবেদককে জানিয়েছেন। আজমল হোসেন কুনুর শুভাকাংখিরা তার প্রার্থীতার কথা বলছেন। বৃহস্পতিবার প্রতিবেদককে তিনি বলেন, চিন্তাভাবনা করছি। সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও নেই নাই। ওয়াসি চৌধুরী প্রতিবেদককে বলেন, ট্যাক্স সিজন হওয়ায় ভীষণ ব্যস্ত। শুভাকাংখিরা বলছেন নির্বাচন করতে। ১৫ এপ্রিলের পর সবার সাথে আলোচনা করবো। সবকিছু অনুকুলে থাকলে প্রার্থীতা ঘেষণা করবো আনুষ্ঠানিকভাবে।

সাধারন সম্পাদক পদে বর্তমান সাধারন সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচন করবেন তা নিশ্চিত। চমক হতে পারেন সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ। সোসাইটির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক বাবুল চৌধুরী ও বর্তমান কমিটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম চৌধুরী রুমির নাম আলোচনায় এসেছে। ফিরোজ আহমেদ ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি ও কমিউনিটি বোর্ড মেম্বার। তার নাম নিয়ে জোরেশোরে আলোচনা চলছে। তিনি প্রতিবেদককে বলেন, আমার ওপর চাপ রয়েছে। সবাই চাচ্ছে। এখনও সিদ্ধান্ত নেইনি। আপনারাতো জানেন নানাবিধ সংগঠনের সাথে আমি জড়িত। সময় বের করা একটি কঠিন বিষয়। তবে সবার সাথে মতামত নিয়েই সিদ্ধান্ত নেব। সম্ভাব্য প্রার্থী বাবুবল চৌধুরী প্রতিবেদককে বলেন, আলোচনা চলছে। দীঘদিন ধরে সোসাইটির সাথে আছি। প্রয়োজন হলে সবার পরামর্শে মাঠে নামবো। বর্তমান কমিটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়ার সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com