শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

ম্যাচ হেরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫ বার

নিউজিল্যান্ডের বিবক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ২৬ রানে হারল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের দেওয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তীরে এসে তরি ডুবে টাইগারদের। ৪৮.৩ ওভারে ২২১ রানে অলআউট হয় স্বাগতিকরা।

গতকাল শুক্রবার নিউজিল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমার মনে হয় আমরা খুব ভালো বোলিং করেছি। ২৭০ রান তাড়া করা খুব কঠিন নয়, তবে আমাদের বোলাররা দারুণ করেছে। আমরা যদি ওই দুটি ক্যাচ নিতে পারতাম, তাহলে তাদের ২০০ রানের নিচে আটকে রাখতে পারতাম। তবুও আমাদের অনেক ইতিবাচক দিক আছে।’

তিনি আরও বলেন, ‘শরিফুলের জন্য এটি একটি দারুণ সুযোগ (শেষ মুহূর্তে মোস্তাফিজুর চোট পেয়েছে)। দীর্ঘদিন পর ফিরে এসে সে খুব ভালো বোলিং করেছে। আমাদের ভালোভাবে ম্যাচ শেষ করতে হবে, নইলে আমরা জিততে পারব না। আমরা যদি বড় বড় জুটি গড়তে পারি, তাহলে অবশ্যই জিতব।’

তিন ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে গেল। আগামী ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় ওয়ানডেও মিরপুরেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com