সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

এনসিপিতে নতুনদের পদ বণ্টন, কে কোন দায়িত্বে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১ বার
আপ বাংলাদেশ, এবি পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে জাতীয় নাগরিক পার্টতে (এনসিপি) যোগ দিয়েছেন প্রায় অর্ধশত নেতাকর্মী। গতকাল সংবাদ সম্মেলন করে তাদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

পরে এনসিপির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ অনেক পদে তাদের দায়িত্ব দেওয়া হয়। গতকাল রবিবার রাতে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কমিটিতে আলী আহসান জুনায়েদকে এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার সানী আব্দুল হক, রাফে সালমান রিফাত ও শাহরিন সুলতানা ইরা।
এছাড়াও সদস্য করা হয়েছে, আয়মান রাহাত, ইয়াসির আরাফাত, নাবিলা তাসনিদ, রাশেল উল ইসলাম, ড. শামীম হামিদি, সরদার আমিরুল ইসলাম, হাসান তানভীর, শাহাদাত হোসেন, আশরেফা খাতুন, এস.এম. সুইট, ওয়াহিদ আলম, তানভীর আহমেদ কল্লোল, মাজেদুল ইসলাম, ইশতিয়াক আকিব, জাহিদুর রহমান, মো. জসিম উদ্দিন, মো. মোশাররফ হোসেন, সুলতান মারুফ তালহা, কাজী আহনাফ তাহমিদ, তৌসিব মাহমুদ সোহান, ফারহানা শারমিন শুচি, মো. শামীম, ফারজানা আক্তার, পুষ্টিবিদ মোহাম্মাদ রায়হানুল ইসলাম, আব্দুল আজিজ ভূঁইয়া, আহম্মদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, মো. সুয়াইব হাসান, মুরাদ হোসেন, প্রকৌশলী আবু সাঈদ মো. নোমান এবং কাজী ফখরুল ইসলাম।

এনসিপিতে যোগ দেওয়ার পর রাফে সালমান রিফাত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, জুলাইয়ের দেড় কোটি রাজনীতি সচেতন তরুণের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের লক্ষ্যে, রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়নে, জুলাই শহীদদের রেখে যাওয়া আমানত ও তাদের আত্মত্যাগকে সমুন্নত রাখতে আমরা এক হয়েছি।

এদেশের মানুষের রাজনৈতিক আজাদীর পাশাপাশি সাংস্কৃতিক ও অর্থনৈতিক আজাদী নিশ্চিতের মাধ্যমে বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য।
তিনি আরো বলেন, এনসিপিকে সাংগঠনিকভাবে এবং রাজনৈতিকভবে শক্তিশালী হিসেবে গড়ে তোলাই এই মুহুর্তে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com