মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন

মাইক্রোবাস খাদে পড়ে ঝরল ৩ প্রাণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৫ বার

চট্টগ্রামের লোহাগড়ায় বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী একটি মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

চট্টগ্রামস্থ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খাগড়াছড়ি থেকে কক্সবাজার অভিমুখী বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চুনতি জাঙ্গালিয়া নামক এলাকায় রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাস থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com