শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে বিশ্ববিদ্যালয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪৩ বার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম টাম্পা বে ২৮-এর প্রতিবেদনে বলা হয়, আগামী ৮ মে (স্থানীয় সময় শুক্রবার) অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে। সমাবর্তন অনুষ্ঠানে লিমন ও বৃষ্টির স্মরণে দুটি চেয়ার খালি রাখা হবে এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে মায়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও বিষয়টি নিশ্চিত করেছে।

সমাবর্তনে অংশ নিয়ে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে ডিগ্রি গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। কনস্যুলেট জানিয়েছে, তাদের একজন প্রতিনিধি উপস্থিত থেকে এই সম্মাননা গ্রহণ করবেন।

নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন।

গত ১৬ এপ্রিল তাঁরা নিখোঁজ হলে তাঁদের এক পারিবারিক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। পরবর্তীতে পুলিশ নিশ্চিত করে, তারা দুজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com