শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ওমানে সড়কে ঝরল বাংলাদেশি ৪ ভাইয়ের প্রাণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৫০ বার

যে বাড়িতে কয়েকদিন পর বিয়ের সানাই বাজার কথা ছিল, সেখানে এখন শুধুই প্রিয়জন হারানোর গগনবিদারী চিৎকার। আনন্দের কোলাহল আর প্রস্তুতির ব্যস্ততা নিমেষেই রূপ নিয়েছে বিষাদে। ওমানে চার প্রবাসী ভাইয়ের আকস্মিক মৃত্যুতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (১৩ মে) ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নিহতরা হলেন— রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তারা চারজনই আপন ভাই এবং দীর্ঘ দিন ধরে জীবিকার তাগিদে ওমানে অবস্থান করছিলেন। তাদের মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো এলাকা।

ওমানে থাকা একই এলাকার বাসিন্দা ও নিহতদের মামাতো ভাই বাবুর মাধ্যমে প্রথমে দেশে পৌঁছে এ হৃদয়বিদারক সংবাদ। পরে লালানগর ইউনিয়নের মো.ইয়াকুব বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, চার ভাইয়ের মধ্যে একজনের বিয়ের কথা চূড়ান্ত হয়েছিল। সেই বিয়ের কেনাকাটা করতেই তারা একসঙ্গে গাড়িতে করে বের হয়েছিলেন। খুব শিগগিরই দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে বিয়ের কেনাকাটা করতে যাওয়াই ছিল তাদের জীবনের শেষ যাত্রা।

জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন একটি গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ক্লান্তির কারণে তারা গাড়ির ভেতরে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। এতে এসির গ্যাস লিকেজ বা বিষক্রিয়াজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে দেশটির পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। বর্তমানে চার ভাইয়ের মরদেহ রোস্তাক থানার হেফাজতে রয়েছে এবং ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মাস্কাটে স্থানান্তরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com