শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

ট্রাম্পের সতর্কতার পরেও নিজেদের স্বাধীন ঘোষণা করল তাইওয়ান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৮৫ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্ক বার্তার পরেই আরও শক্তভাবে নিজেদের সার্বভৌম ও স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেছে তাইওয়ান।

গতকাল শনিবার বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে বলা হয়, তাইওয়ান একটি সার্বভৌম, স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র এবং এটি গণপ্রজাতন্ত্রী চীনের অধীন নয়।

এর আগে শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ে ২ দিনের সফর শেষ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে তাইওয়ানকে সমর্থন না করার আহ্বান জানান।

ওই সফর থেকে ফেরার পরপরই ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেইয়ার’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমি চাই না কেউ স্বাধীনতা ঘোষণা করুক। আর আপনারা তো জানেনই, একটি যুদ্ধ করার জন্য আমাদের সাড়ে ৯ হাজার মাইল পথ পাড়ি দিতে হবে। আমি এমনটা চাই না।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি চাই তারা শান্ত হোক। আমি চাই চীনও শান্ত থাকুক।’

মার্কিন প্রেসিডেন্ট জানান, ‘আমরা যুদ্ধ চাই না। এখন যে অবস্থা আছে, সেটা সেভাবেই রেখে দিলে আমার মনে হয় চীনেরও কোনো আপত্তি থাকবে না।’

তবে ট্রাম্প এ কথাও যোগ করেন যে তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে ‘কোনো পরিবর্তন আসেনি’।

এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার পর ট্রাম্প জানিয়েছিলেন, শীঘ্রই তাইওয়ানকে ১১ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ার বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবেন তিনি।

মার্কিন প্রশাসন আইনগতভাবে তাইওয়ানকে আত্মরক্ষার ব্যবস্থা সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে প্রায়ই তাদের এই জোট চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার সঙ্গে সামঞ্জস্য করতে হয়।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে পূর্বে উল্লেখ করেছেন যে তাইওয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করার প্রয়োজন নেই, কারণ তারা ইতিমধ্যেই নিজেদেরকে একটি সার্বভৌম দেশ হিসেবে দেখে।

শনিবার দ্বীপটির প্রেসিডেন্টের মুখপাত্র কারেন কু বলেন, ‘এটি প্রমাণিত যে তাইওয়ান একটি সার্বভৌম, স্বাধীন ও গণতান্ত্রিক দেশ। তিনি আরও যোগ করেছেন যে তাইওয়ান চীনের সঙ্গে বর্তমান স্থিতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com