

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিন্দে। কাজ ও ব্যক্তিগত বিষয় নিয়ে বহুবার বিতর্কে জড়িয়েছেন। এবার কোনো নতুন কাজের জন্য নয় বরং প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের বিষয়ে কথা বলে আলোচনায় তিনি। দীর্ঘ ৯ বছর পর শিল্পা জানালেন, যৌন হেনস্থার অভিযোগটি সত্য ছিল না।
সম্প্রতি কৌতুকশিল্পী ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার পডকাস্টে হাজির হয়ে অতীতের সেই ঘটনা নিয়ে মুখ খোলেন শিল্পা। তিনি জানান, ধারাবাহিকটি ছাড়ার পর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তার বিরোধ চরমে পৌঁছে এবং তখন নিজেকে রক্ষা করার জন্য অন্য কোনো পথ খুঁজে পাননি।

শিল্পা শিন্ডে। ছবি: ফেসবুক
তিনি আরও জানান, অভিযোগ করার পর প্রযোজকদের বড় অংশ তার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়, বকেয়া পারিশ্রমিকও পরিশোধ করা হয়।
২০১৬ সালে ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ছাড়ার পর শিল্পা শিন্দে, প্রযোজক সঞ্জয় কলি এবং বিনাইফার কলির মধ্যে তীব্র বিরোধ দেখা হয়। অভিনেত্রীকে ‘অপেশাদার’ আখ্যা দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়। অন্যদিকে শিল্পাও প্রযোজকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন, যার মধ্যে যৌন হয়রানির অভিযোগ সবচেয়ে আলোচিত। সূত্র: হিন্দুস্থান টাইমস