বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

তুরস্ককে ২-০ গোলে হারিয়ে বড় জয়ে শুরু অস্ট্রেলিয়ার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১১ বার

বিশ্বকাপে গ্রুপ ডি–তে বড় চমক দেখিয়েছে অস্ট্রেলিয়া। তুরস্ককে ২–০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে যুক্তরাষ্ট্রের সমান অবস্থানে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। এখন শুধুমাত্র গোল ব্যবধানে এগিয়ে আছে মার্কিন দল।

ম্যাচে তুরস্ক কিছুটা সময় আধিপত্য দেখালেও পুরো ম্যাচে ধারাবাহিক চাপ ধরে রাখতে ব্যর্থ হয়। বিশেষ করে দ্বিতীয়ার্ধে সংক্ষিপ্ত ২০ মিনিটের একটি সময় ছাড়া তারা তেমন কোনো উল্লেখযোগ্য আক্রমণ গড়তে পারেনি। একের পর এক আক্রমণ করেও অস্ট্রেলিয়ার জালে বল জড়াতে ব্যর্থ হয়তুর্কিরা।

অন্যদিকে অস্ট্রেলিয়ার কোচ টনি পপোভিচের কৌশলগত সিদ্ধান্ত এই ম্যাচে বড় ভূমিকা রাখে। অভিজ্ঞ গোলরক্ষক ম্যাথিউ রায়ান এবং মিডফিল্ডার জ্যাকসন আরভাইনকে একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত তা সঠিক প্রমাণিত হয়।

পপোভিচের পরিকল্পনা অনুযায়ী নিজেদের গোলপোস্টের সামনে নিখুঁত প্রাচীর তুলে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। তীক্ষ্ণ কাউন্টার অ্যাটাক এবং সুযোগ পেলেই দ্রুত আক্রমণে অপ্রতিরোধ্য হয়ে দাঁড়ায় তারা। তাদের করা দুই গোলই আসে দ্রুত পাল্টা আক্রমণের মাধ্যমে, যেখানে সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেনি অজিরা।

এই জয়ের ফলে গ্রুপ ডি–তে শীর্ষে ওঠার লড়াই আরও জমে উঠেছে। আগামী ম্যাচে সিয়াটলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। দুই দলই সমান পয়েন্টে থাকায় ম্যাচটি হতে যাচ্ছে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী লড়াই। আর তুরস্ক তাদের পরবর্তী ম্যাচে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ায় প্যারাগুয়ের মুখোমুখি হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com