বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? শাহজালালে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায় সরকার: মাহদী আমিন মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ অফিস , পল্লী বিদ্যুতের ‘দ্বিগুণ-অস্বাভাবিক’ বিল, বিপাকে গ্রাহকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর সম্পূর্ণ সফল: চীনা রাষ্ট্রদূত সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ’ কর্মসূচির উদ্বোধন জাতীয় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ‘সুপারগার্ল’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৪ বার
দারুণ প্রত্যাশা নিয়ে মুক্তি পেলেও বক্স অফিসে চরম ব্যর্থতার মুখে পড়েছে হলিউডের বিগ-বাজেট সিনেমা ‘সুপারগার্ল’। ওয়ার্নার ব্রাদার্স ও ডিসি স্টুডিওসের এই সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে দর্শকদের টানতে ব্যর্থ হয়েছে।

১৭০ মিলিয়ন ডলার নির্মাণ ব্যয়ের এই ছবিটি বিশাল লোকসানের দিকে এগিয়ে যাচ্ছে, যা নতুন করে শুরু হওয়া ডিসি ইউনিভার্সের জন্য একটি বড় ধাক্কা।
মুক্তির প্রথম সপ্তাহে উত্তর আমেরিকায় ৩৭.১ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাপী মাত্র ৬২.৬ মিলিয়ন ডলার আয় করেছে ‘সুপারগার্ল’। এই আয় স্টুডিওর প্রাথমিক অনুমানের চেয়েও কম। অথচ সিনেমাটি বানাতে ১৭০ মিলিয়ন ডলার এবং প্রচারণায় আরো ১২০ মিলিয়ন ডলার খরচ হয়েছিল।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, প্রেক্ষাগৃহের মালিকদের ভাগ দেওয়ার পর এই ধরনের বড় সিনেমার খরচ তুলতে অন্তত ৩৭৫ মিলিয়ন ডলার আয় করতে হয়। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, বিশ্বব্যাপী সিনেমাটির আজীবন আয় ২০০ থেকে ২১০ মিলিয়ন ডলারে গিয়ে ঠেকতে পারে। আর এমনটি হলে ওয়ার্নার ব্রাদার্সকে প্রায় ৮০ থেকে ১২০ মিলিয়ন ডলার (১ হাজার কোটি টাকার বেশি) লোকসান গুনতে হবে।
বিশ্লেষক জেফ বক জানান, ‘সুপারগার্ল’ চরিত্রটি সাধারণ দর্শকের কাছে ব্লকবাস্টার সিনেমা হয়ে ওঠার মতো জনপ্রিয় নয়।

এ ছাড়া গ্রীষ্মকালীন সিনেমার মৌসুমে তীব্র প্রতিযোগিতা এবং দর্শকদের নেতিবাচক ধারণার কারণে সিনেমাটি বক্স অফিসে টিকতে পারছে না। সাধারণত বড় তারকাদের (যেমন জোকার ছবির হোয়াকিন ফিনিক্স) লভ্যাংশের বড় অংশ দিতে হয়। কিন্তু ‘সুপারগার্ল’ চরিত্রে অভিনয় করা নবাগতা মিলি অ্যালকককে মাত্র ৪ লাখ ডলার পারিশ্রমিক দেওয়া হয়েছিল এবং তার কোনো ব্যাকএন্ড চুক্তিও ছিল না। ফলে তারকাদের পেছনে বাড়তি খরচ না হলেও ছবির মূল লোকসান এড়ানো যাচ্ছে না।
২০২৬ সালে ওয়ার্নার ব্রাদার্সের এটি দ্বিতীয় বড় ফ্লপ।

এর আগে ‘দ্য ব্রাইড!’ ৯০ মিলিয়ন ডলার বাজেটের বিপরীতে বিশ্বব্যাপী মাত্র ২৩ মিলিয়ন ডলার আয় করে মুখ থুবড়ে পড়েছিল। গত গ্রীষ্মে মুক্তি পাওয়া জেমস গানের ‘সুপারম্যান’ বিশ্বব্যাপী ৬১৮ মিলিয়ন ডলার আয় করে দারুণ সফল হয়েছিল। সেই সাফল্যের ওপর ভর করে ডিসি ১০ বছরের মহাপরিকল্পনা সাজালেও ‘সুপারগার্ল’-এর এই ব্যর্থতা ফ্র্যাঞ্চাইজিটির ভবিষ্যৎকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। তবে ডিসি স্টুডিওসের প্রধান পিটার স্যাফ্রান জানিয়েছেন, এটি তাদের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ এবং ফ্র্যাঞ্চাইজির ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com