শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? শাহজালালে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায় সরকার: মাহদী আমিন মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ অফিস , পল্লী বিদ্যুতের ‘দ্বিগুণ-অস্বাভাবিক’ বিল, বিপাকে গ্রাহকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর সম্পূর্ণ সফল: চীনা রাষ্ট্রদূত সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ’ কর্মসূচির উদ্বোধন জাতীয় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী

বড় সুখবর পেল আর্জেন্টিনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৩ বার

বিশ্বকাপের নকআউট পর্বের আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তি ফিরেছে ক্রিশ্চিয়ান রোমেরোকে ঘিরে। হাঁটুর চোট কাটিয়ে দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন এই সেন্টার ব্যাক। সবকিছু ঠিকঠাক থাকলে কেপ ভার্দের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেই তাকে আবারও মাঠে দেখা যেতে পারে।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে টুর্নামেন্টের চমক জাগানো দল কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে রোমেরোর অনুশীলনে ফেরায় রক্ষণভাগ নিয়ে কোচ লিওনেল স্কালোনির দুশ্চিন্তা অনেকটাই কমেছে।

গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার। ম্যাচের ৫৭তম মিনিটে অস্বস্তি অনুভব করার পর তাকে মাঠ ছাড়তে হয়। ওই চোটের কারণেই জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শেষ গ্রুপ ম্যাচে খেলতে পারেননি তিনি।

তার পরিবর্তে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডিকে সুযোগ দেন স্কালোনি। সেই ম্যাচে ৩-১ গোলের জয় তুলে নিয়ে শতভাগ সাফল্য নিয়েই গ্রুপ পর্ব শেষ করে আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com