বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? শাহজালালে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায় সরকার: মাহদী আমিন মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ অফিস , পল্লী বিদ্যুতের ‘দ্বিগুণ-অস্বাভাবিক’ বিল, বিপাকে গ্রাহকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর সম্পূর্ণ সফল: চীনা রাষ্ট্রদূত সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ’ কর্মসূচির উদ্বোধন জাতীয় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী

১১ বছরের শিশুর চালানো ট্রাকের ধাক্কায় থাইল্যান্ডে ৮ ভিক্ষু নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২ বার
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের মুকদাহান প্রদেশে ১১ বছর বয়সী এক শিশুর চালানো পিকআপ ট্রাক বৌদ্ধ ভিক্ষুদের একটি শোভাযাত্রার ওপর উঠে গেলে অন্তত ৮ জন ভিক্ষু নিহত এবং ২০ জনের বেশি আহত হন।

বৃহস্পতিবার পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ৩৫ জন ভিক্ষু ও পাঁচজন সাধারণ অনুসারী তীর্থযাত্রার অংশ হিসেবে রাস্তার পাশে হেঁটে যাচ্ছিলেন।

এ সময় একটি পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।
ঘটনাস্থলে উপস্থিত ভিক্ষু ফরা সোমপং জানান, তিনি একটি ছেলে শিশুকে ট্রাক চালাতে দেখেছিলেন। তিনি বলেন, ট্রাকটি হঠাৎ দ্রুতগতিতে এসে শোভাযাত্রার মধ্যে ঢুকে পড়ে। তিনি ও আরেকজন ভিক্ষু শেষ মুহূর্তে সরে যেতে সক্ষম হলেও অনেকেই আঘাত পান।

পুলিশের তথ্য অনুযায়ী, পাঁচজন ভিক্ষু ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে চারজন ভিক্ষুর অবস্থা আশঙ্কাজনক এবং অন্তত ১০ জন গুরুতর আহত। তদন্তে জানা গেছে, শিশুটি তার বাবা-মায়ের পিকআপ ট্রাক অনুমতি ছাড়া নিয়ে বের হয়েছিল।
পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটায়।
মুকদাহান প্রাদেশিক পুলিশের কমান্ডার মেজর জেনারেল পাইরোজ থাইফুৎসা বলেন, দুর্ঘটনার কারণ জানতে গাড়িটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শিশুটির বাবা-মাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

মুকদাহান প্রদেশের গভর্নর ওয়ারায়ন বুনারাত বলেন, এই মর্মান্তিক ঘটনা সড়ক নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সবার জন্য একটি সতর্কবার্তা। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরো নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

থাইল্যান্ডে অতিরিক্ত গতি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং দুর্বল আইন প্রয়োগের কারণে সড়ক দুর্ঘটনা একটি বড় সমস্যা হিসেবে বিবেচিত হয়। বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ সড়ক নিরাপত্তা পরিস্থিতির দেশগুলোর মধ্যে থাইল্যান্ড অন্যতম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com