বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩৮ বার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শিশু সন্তানকে গলা কেটে হত্যা করা অভিযোগ উঠেছে এহেসামুল হক নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের আরেক ছেলে আহত হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প-৬ এর বি/৬ ব্লকে বুধবার (৮ জুলাই) রাত দেড়টার দিকে এঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই ক্যাম্পের মোস্তাক আহমদের মেয়ে শহীদ নূর প্রকাশ সুফিয়া (৩০) ও তার ছেলে শামীম (৫)। আহত মো. আফছার প্রকাশ বাপ্পীকে (১৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী এহেসামুল হক তার স্ত্রী সুফিয়া এবং দুই সন্তান শামীম ও বাপ্পীকে দা দিয়ে গলা কেটে দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী ও ছোট ছেলে শামীম নিহত হয়। পরে প্রতিবেশিরা আহত বাপ্পীকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করে।

১৪ এপিবিএনের ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুইটি উখিয়া পুলিশের মাধ্যমে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই এহেসামুল হক পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশের কয়েকটি ইউনিট কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com