মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শীর্ষে ঢাকা, সবচেয়ে কম বান্দরবানে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২১ বার

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে দেশের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে ঢাকা জেলা। অন্যদিকে সবচেয়ে কম বৃত্তিপ্রাপ্ত জেলা বান্দরবান। এছাড়া সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে দিনাজপুর জেলার শিক্ষার্থীরা।

রবিবার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দিনাজপুর জেলায় মোট ১৫ হাজার ৩৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৮৯৮ জন অকৃতকার্য হয়েছে, যা দেশের সর্বোচ্চ।

অন্যদিকে ঢাকা জেলায় মোট ৩১ হাজার ৫৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৪৮৮ জন কৃতকার্য হয়ে দেশের সেরা ফল অর্জন করেছে।

এবার মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৭৯ হাজার ২৪৬ জন। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন।

ছাত্রদের মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ১৬ হাজার ৩৯৮ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ১৯ হাজার ৪৯৪ জন। অন্যদিকে ছাত্রীদের মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ১৬ হাজার ৫৬৭ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ২৬ হাজার ৭৮৭ জন।

জেলাভিত্তিক ফলাফলে ঢাকা জেলায় সর্বোচ্চ ৪ হাজার ৬৮২টি বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১ হাজার ৮৯৭টি এবং সাধারণ বৃত্তি ২ হাজার ৭৮৫টি।

অন্যদিকে সবচেয়ে কম বৃত্তি পেয়েছে বান্দরবান জেলা। সেখানে মোট ১৮৮টি বৃত্তি দেওয়া হয়েছে, যার মধ্যে ট্যালেন্টপুলে ১০৯টি এবং সাধারণ বৃত্তি ৭৯টি।

উপস্থিতির দিক থেকে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল নারায়ণগঞ্জ জেলা। সেখানে মোট ৯ হাজার ১৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৮৫৮ জন পরীক্ষায় অংশ নেয়নি।

অন্যদিকে সবচেয়ে বেশি উপস্থিতির হার ছিল ঠাকুরগাঁও জেলায়। জেলার ৭ হাজার ৫১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ১৩১ জন পরীক্ষায় অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com