মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২২ বার

চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ভোগান্তিতে ফেলায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ৩ দফা দাবিতে এই কর্মসূচি পালিত হবে।

এর আগে সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে কলেজ নেটওয়ার্ক নামের ফেসবুক পেজে একটি পোস্টারের মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে ডিসিয়ান ফ্রিকিস, ডিসিসি মিমার, আইসিডিআইএএন ফ্রিকিসসহ বিভিন্ন কলেজের ফেসবুক পেজে একই কর্মসূচির ঘোষণা করা হয়।

কর্মসূচির প্রচারপত্র অনুযায়ী দাবিগুলোর মধ্যে রয়েছে-দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এছাড়াও সকাল ১১টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টার বৃষ্টিতে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে বহু এইচএসসি পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেনি। কুমিল্লার মনোহরপুরের কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের নৌকায় করে কেন্দ্রে যেতে দেখা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোনে ওই কেন্দ্র পরিবর্তন ও সময় বাড়ানোর ব্যবস্থা করা হয়। তবে অন্যান্য কেন্দ্রের শিক্ষার্থীরাও একই সমস্যার মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com