মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

এসএসসির ফল চলতি মাসেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১১ বার
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশের কথা থাকলেও তা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততা ও এইচএসসি পরীক্ষাকে ঘিরে নানা জটিলতার কারণে ফল প্রকাশে কয়েক দিন দেরি হচ্ছে।

তবে চলতি জুলাই মাসের শেষের দিকে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।গতকাল শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০ জুলাই ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। এইচএসসি নিয়ে নানা জটিলতার কারণে আমরা ফলাফল প্রস্তুত করতে পারিনি।

আমরা মাসের শেষের দিকে ফলাফল প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছি।অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২০ জুলাইয়ের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশনা ছিল। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি। তবে ফল প্রকাশের কাজ এগিয়ে চলছে। চলতি মাসেই ফল প্রকাশ করা হবে।

এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন একাধিকবার ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ফল প্রকাশের প্রস্তুতি শেষ করতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে নির্দেশনাও দেয় শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী কাজ চলছিল, তবে নির্ধারিত সময়ে ফল প্রকাশ হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com