শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

জুলাই স্মরণ সমাবেশে এমপি নাছির আওয়ামী লীগ শত্রু নয়, তারা আমাদের মিত্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৬ বার

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য (এমপি) নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।

আজ বৃহস্পতিবার বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘জুলাই স্মরণ সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি নাছির চৌধুরী দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘আগামী ৮ তারিখে বিএনপির নামে যারা আরেকটি সমাবেশ করতে চাচ্ছে, তারা মূলত দলে বিভক্তি আনতে চায়। এদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।’

নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অপপ্রচারের জবাব দিয়ে তিনি বলেন, ‘আমার কোনো ভাই নেই, আমি একা। আমার বাসা কেড়ে নেওয়া হয়েছে। যারা চুরি করার সুযোগ পাচ্ছে না, তারাই এখন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাকে নিয়ে বলা হচ্ছে আমি নাকি লক্ষ লক্ষ টাকা লুটপাট করে খাচ্ছি! যারা এমন কথা বলে, তাদেরকে প্রশ্ন করুন— কত টাকা বাজেট এসেছে? আপনারা গিয়ে ইউএনও-কে জিজ্ঞেস করুন।’

দুর্নীতিবিরোধী কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘আমি যতদিন জীবিত আছি, দিরাই-শাল্লায় কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না।’

উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সরদার ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাব্বির মিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন— জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সদস্য কবির মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল ইসলাম ও সেজু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইদুল হোসেন চৌধুরী ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সাঈদ চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com