রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

প্রথম বিবাহবার্ষিকীর দিনে ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২ বার
স্বামীর সঙ্গে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার স্বামী শামীম মিয়াকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার সাতদরগাহ-রংপুর সড়কের কালীস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিজা উপজেলার গুয়াবাড়ি গ্রামের ব্যবসায়ী লাভলু মিয়ার মেয়ে। তার স্বামী শামীম মিয়া অন্নদানগর ইউনিয়নের বামনসর্দার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে স্বামীর সঙ্গে মোটরসাইকেল যোগে বাবার বাড়ি যাচ্ছিলেন লিজা।

তারা কালীস্থান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে লিজা ও শামীম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে লিজার মৃত্যু হয় এবং তার স্বামীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।

তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’ 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com