নিউইয়র্কের ব্রঙ্কসে একটি আবাসিক ভবনের ভেতর থেকে ৫৭ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাথা ও ধড়ে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটিকে সন্দেহজনক মৃত্যু হিসেবে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কনকোর্স ভিলেজের গ্র্যান্ড কনকোর্সের ১২৩৬ নম্বর ভবনে এক নারী অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে জরুরি সেবার সদস্যরা সেখানে যান।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই নারীকে অচেতন ও কোনো ধরনের সাড়াহীন অবস্থায় দেখতে পায়। তার মাথা ও ধড়ে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে জরুরি চিকিৎসাকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নারীর পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। পরিবারের সদস্যদের অবহিত করার পর পরিচয় প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। নারীর মৃত্যুর পেছনে কী ঘটেছিল, সে বিষয়ে পুলিশও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
এ জাতীয় আরো খবর..